মাঠে নামলেই ছক্কা হাঁকাচ্ছেন। ফর্মের তুঙ্গে থাকলে যা হয়। কৃষ থ্রির পর আরও একটি ছবি শতকোটির ক্লাবে ঢুকল হৃতিক রোশনের। ব্যাং ব্যাং যদিও সমালোচকদের কাছ থেকে পেয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।
এমনিতে সমালোচকদের কথার গুরুত্ব তিনি যথেষ্ট দেন। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ দর্শকদের মতামত। দর্শকেরা গ্রহণ করলেন কি না, সেটাই তো আসল।
মাত্র পাঁচ দিনে ব্যাং ব্যাং ২০১ কোটি ৫১ লাখ রুপি আয় করার পর হৃতিক বলেছেন, ‘আমার কাছে প্রতিটি মতামতই গুরুত্বপূর্ণ। আসলে ভারতে যে ছবিই ১০০ কোটির ঘর পেরিয়েছে, খেয়াল করলে দেখবেন, সমালোচকেরা কিন্তু সেই ছবির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়াই দেখিয়েছেন। তাঁদের মতামতকেও আমি গুরুত্ব দিই।’
ব্যাং ব্যাং প্রথম দিনের আয়ে ছাপিয়ে গেছে কৃষ থ্রির রেকর্ড। প্রথম দিনে ছবিটি তুলে নিয়েছে ২৭ কোটি ৫৪ লাখ রুপি। কৃষ-এর রেকর্ড ভাঙায় হৃতিকও খুশি। তবে মজা করে বলেছেন, ‘আমি তো খুশিই, তবে বাবা (কৃষ সিরিজের পরিচালক) খুশি কি না, বলতে পারছি না।’ আইএএনএস।