চলতি বছরে সবচাইতে আবেদনময় ও বিতর্কিত ৫ বলিউড মুভি পোস্টার

২০১৪ সাল শেষ হতে আরো মাস তিনেক বাকী, কিন্তু এ কথা বলা যেতে পারে এ বছর বলিউডে সবচেয়ে আলোচনা-সমালোচনা হয়েছে সিনেমা পোস্টার নিয়ে। সিনেমা মুক্তির আগেই দর্শকদের মনোযোগ কাড়ার এক নতুন কৌশল বেছে নিয়েছে নির্মাতারা।
অভিনেত্রীর অগোছালো ভঙ্গি, কিছুটা নগ্নতা দিয়ে পোস্টারগুলো এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে দর্শকদের ভেতর এগুলো এক ধরণের স্ফুলিঙ্গ তৈরি করতে সফল হয়েছে। আসুন দেখে নেয়া যাক ২০১৪ সালের সবচাইতে আবেদনময় ও বিতর্কিত ৫টি মুভি পোস্টার।

১। ব্যাঙ ব্যাঙ:হৃত্বিক-ক্যাটরিনার রসায়নকে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভির পোস্টারে। হটেস্ট মুভি পোস্টারের আলোচনা করতে গেলে এই পোস্টারটিকে এড়িয়ে যাওয়া কঠিন। প্রথম পোস্টারটি সমুদ্রে হৃত্বিকের নগ্নবাহু গ্রিক দেবতার কথা মনে করিয়ে দেয়। আর ক্যাটরিনার সোনালি শরীর মনে করিয়ে অপ্সরীর রূপের বর্ণনা। দ্বিতীয় পোস্টারটি আরো আকর্ষনীয়। দু’জনের হাতেই বন্দুক। চোখে-মুখে অদ্ভুত ঝলক। আর ক্যাটরিনার নগ্ন উরুযুগল দর্শকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। 
২। রাগিনী এমএমএস ২:সানি লিওন মানেই একটু ভালগার কিছু- এমন একটা ট্রেন্ড কিন্তু দাঁড়িয়ে গেছে। রাগিনী এমএমএস সিনেমা কেমন সেটা বড় কথা নয়। পোস্টারে সানিকে ব্যবহার করা হয়েছে বেশ খোলামেলা ভাবেই। প্রথম পোস্টারটিতে গোলাপি অর্ন্তবাস থাকলেও দ্বিতীয়টিতে শরীরে কাপড়ের কোন অস্তিত্ব নেই। 
৩। হেইট স্টোরি টু:হেইট স্টোরি ওয়ানে পাওলি দামের গ্ল্যামারকে ব্যবহার করে যে পোস্টার করেছিলো তারই ধারাবাহিকতায় এবার হেইট স্টোরি টুতে সুরভীন চাওলাকে উপস্থাপন করা হয়েছে বেশ খোলামেলা ও উগ্রভাবেই। 
৪। রং রসিয়া:রনদীপ হুদার জন্য এটি নতুন নয়, বড় পর্দায় শারীরিক অনুভূতি উদ্দীপক চরিত্রে বেশ কিছু সিনেমায় দেখা গেছে। তবে এবার নন্দনা সেনের সাথে ‘রং রসিয়া’ সিনেমার পোস্টারটি বেশ আলোচিত হয়েছে। বিশেষ করে দুইজনের অভিব্যক্তি আদিম কোন রসায়নের ইঙ্গিত দেয় ভারী স্পষ্ট স্বরে। 
 ৫। পিকে:এটা নিয়ে আর বলার কিছু নেই। এ বছরের সবচেয়ে সমালোচিত আমিরের নগ্ন পোস্টারটি ব্যাপক সাড়া ফেলে দেয় দর্শকদের মাঝে। পরে অভিযোগ ওঠে এটাকে নকল পোস্টার বলে। আমিরও কম রসিক নয়। পরের পোস্টারে হাজির হয়েছেন এক রকম বোরকা পরে।