সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু। আর পাত্রের নাম কারো অজানা নয় হারমান বাওয়েজা। তবে শোনা যাচ্ছে এবছরেও বিয়ে সম্ভব নয়।
এর আগে চলতি বছরের শুরুতেই হারমানের সঙ্গে নিজের বিয়ের ঘোষণা মিডিয়ার সামনে দেন এই অভিনেত্রী। এরপর বেশ কয়েক মাস বিয়ের প্রস্তুতিও নিয়েছেন তিনি। এরপর বিপাশা ও হারমান দুজনই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। যার ফলে বিয়ের বিষয়টি আর এগোয়নি। আর এখন তো ঘোষণা দিয়েই বিপাশা আবার বিয়ের সময় পেছালেন।

![]() |
| বিপাশা বসু |
শুধু চলতি বছর নয়, সামনের বছরের মাার্চ পর্যন্ত এই তিন সিনেমার শুটিং করবেন বিপাশা। তবে নতুন খবর হচ্ছে, টানা শিডিউল দিতে গিয়ে নিজের বিয়ের সময় পিছিয়ে দিয়েছেন বিপাশা। চলতি বছরতো দূরের কথা, আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিয়ের নামই নিতে রাজি নন তিনি। এরই মধ্যে নিজের এই সিদ্ধান্তের কথা প্রেমিক ও হবু বর অভিনেতা হারমান বাওয়েজাকে জানিয়ে দিয়েছেন বিপাশা।
এ বিষয়ে তিনি সরাসরি একটি বলিউড ভিত্তিক চ্যানেলকে বলেছেন, 'কাজকে আমি সব সময়ই ব্যক্তিগত বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য দেই। এবারও সেটাই হয়েছে। হারমান নিজেও অনেক ব্যস্ত শুটিং নিয়ে। এদিকে আমি ভাটদের তিনটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছি। নিজেদের কাজের ব্যাঘাত ঘটিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসতে চাই না। হারমানকেও নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছি আমি। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছর হয়তো বিয়েটা সারব।'