নিউইয়র্কে ঝুলছে প্রিয়াঙ্কার বিলবোর্ড


বলিউডের দর্শক নন্দিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রচারণার একটি বিলবোর্ডে মডেল হয়েছিলেন। আর এটি এখন শোভা পাচ্ছে নিউইয়র্কের টাইমস স্কয়ারে।
বিলবোর্ডটিতে প্রিয়াঙ্কা ছাড়াও আছেন হলিউডের অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস, চায়নিজ অভিনেত্রী ও গায়িকা লি বিংবিং।
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া এক টুইটার বার্তায় জানান, ‘এটি এমন কিছু নয় যাকে অবহেলা করা যায়। জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং আমাদের দায়িত্ব এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। এ জন্য আমাদের প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। প্রচারণাটি টাইমস স্কয়ারে চলছে, যা সত্যিই অনেক আনন্দের।’
ইউএন ক্লাইমেট চেঞ্জ সামিটের জন্য একটি ভিডিও শুটিংয়েও অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। ভিডিও শুটিংয়ে আরও অংশ নিয়েছেন মার্কিন রাজনীতিবিদ আল গোর, গায়িকা অ্যালিসন সুডোল, অস্ট্রেলীয় অভিনেত্রী বিন্ডি আরউইন, মার্কিন অভিনেতা ও নির্মাতা এড নরটন, ধনাঢ্য ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ এবং মডেল ও অভিনেতা ইয়ান সমারহোল্ডার।
জলবায়ু পরিবর্তনের ওপর এই ক্যাম্পেইনের জন্য প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রবার্ট ওর।
সূত্র : ওয়ান ইন্ডিয়া