যেখানে পুরো বলিউড 'আইস বাকেট চ্যালেঞ্জ' নিয়ে মাতামাতিতে ব্যস্ত শেখানে একটি ভিন্নধর্মী কাজে অংশ নিয়ে আরও একবার প্রমাণ করলেন যে তিনি সবার থেকে আলাদা।
জম্মু-কাশ্মীরের বন্যাকবলিত এলাকায় সাহায্য-সহযোগিতার জন্য অনুষ্ঠিতব্য একটি নিলাম পরিচালনা করবেন তিনি। মাসব্যাপী এ নিলামে বিভিন্ন সিনেমাতে তারকাদের ব্যবহৃত পোশাক, গহনাসহ ব্যক্তিগত বেশ কিছু জিনিস বিক্রি করা হবে। এ ছাড়া এতে বিভিন্ন তারকাও অংশ নেবেন।
২০ অক্টোবর নার্গিসের জন্মদিনে নিলাম শেষ হবে। এরপর এই নিলাম থেকে সংগৃহীত অর্থ নিলামের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে আক্রান্ত এলাকায় পাঠানো হবে।






